× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এইচএসসি পাসেই ১৬তম গ্রেডে চাকরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪ ১৩:৪১ পিএম

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪ ১৩:৫৪ পিএম

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। ছবি : সংগৃহীত

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি। ছবি : সংগৃহীত

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরও) জেলাভিত্তিক শূন্য পদের জন্য লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।


পদের নাম: অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা : ০৪

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ। 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য নির্ধারিত Standard Aptitude Test (ব্যবহারিক পরীক্ষা) এ উত্তীর্ণ হতে হবে।


যে সব জেলার প্রার্থীগণ আবেদন পারবেন : ঢাকা, মুন্সীগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, শরীয়তপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, বগুড়া, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, খুলনা, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সব জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।


যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইট থেকে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বর ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে।

আবেদন করার শেষ সময় : ১১ ফেব্রুয়ারি ২০২৪।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা