কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৫:১১ পিএম
আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৭:২০ পিএম
কর কমিশনার (আপিল), কর আপিল অঞ্চল-১ ঢাকার জন্য জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা বিভাগের নিম্নবর্ণিত জেলাসমূহের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। ১ নভেম্বর ২০২২-এ আবেদন শুরু। আবেদন লিংক
পদ : উচ্চমান সহকারী
পদসংখ্যা : ২
গ্রেড : ১৪তম
শিক্ষাগত যোগ্যতা : ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
খ. কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ
গ. কম্পিউটারে Word processingসহ ইমেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে
পদ : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা : ২
গ্রেড : ১৪তম
শিক্ষাগত যোগ্যতা : ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি
খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা
গ. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং
ঘ. সাঁটলিপি লেখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ৭০, বাংলা ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ৩০, বাংলা ২৫ শব্দ
পদ : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা : ২
গ্রেড : ১৬তম
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য : ক. দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা
গ. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং
ঘ. কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ২০, বাংলা ২০ শব্দ
পদ : নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা : ১
গ্রেড : ২০তম
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
আবেদনকারীর বয়স : ১ নভেম্বর ২০২২-এ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২-এ ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চের মধ্যে ৩০ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন।
বি. দ্র. ১ থেকে ৩ নম্বর পদের জন্য যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন : ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ঢাকা বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
৪ নম্বর পদের জন্য যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ঢাকা বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময় : ২১ নভেম্বর ২০২২ বিকাল ৫টা।
আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন বিজ্ঞপ্তিতে।
প্রবা/এইচএম/জেও