× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৫:১১ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৭:২০ পিএম

কর কমিশনারের কার্যালয়ে চাকরির সুযোগ

কর কমিশনার (আপিল), কর আপিল অঞ্চল-১ ঢাকার জন্য জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ঢাকা বিভাগের নিম্নবর্ণিত জেলাসমূহের প্রার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে হবে। ১ নভেম্বর ২০২২-এ আবেদন শুরু। আবেদন লিংক 


পদ : উচ্চমান সহকারী

পদসংখ্যা : ২

গ্রেড : ১৪তম

শিক্ষাগত যোগ্যতা : ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি

খ. কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ

গ. কম্পিউটারে Word processingসহ ইমেইল ও ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে

পদ : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা : ২

গ্রেড : ১৪তম

শিক্ষাগত যোগ্যতা : ক. কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি

খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা

গ. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং

ঘ. সাঁটলিপি লেখনে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ৭০, বাংলা ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ৩০, বাংলা ২৫ শব্দ


পদ : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ২

গ্রেড : ১৬তম

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য : ক. দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা

গ. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং

ঘ. কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজি ২০, বাংলা ২০ শব্দ


পদ  : নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা : ১

গ্রেড : ২০তম

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদনকারীর বয়স : ১ নভেম্বর ২০২২-এ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২-এ ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চের মধ্যে ৩০ বছর বয়সীরাও আবেদন করতে পারবেন।

বি. দ্র. ১ থেকে ৩ নম্বর পদের জন্য যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন : ঢাকা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ফরিদপুর, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ ও  গোপালগঞ্জ। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ঢাকা বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৪ নম্বর পদের জন্য যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও রাজবাড়ী। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে ঢাকা বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২১ নভেম্বর ২০২২ বিকাল ৫টা।

আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জানুন বিজ্ঞপ্তিতে


প্রবা/এইচএম/জেও

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা