× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন সংরক্ষকের কার্যালয়, চট্টগ্রাম অঞ্চলে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ২৯ অক্টোবর ২০২২ ১৪:২৭ পিএম

আপডেট : ২৯ অক্টোবর ২০২২ ১৪:৫০ পিএম

বন সংরক্ষকের কার্যালয়, চট্টগ্রাম অঞ্চলে চাকরির সুযোগ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তরের বন সংরক্ষকের কার্যালয়, চট্টগ্রাম অঞ্চল জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন ফি ১১২ টাকা। অনলাইন ছাড়া কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। এ লিঙ্কে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন শুরু : ৩১ অক্টোবর ২০২২

পদ : ফরেস্ট গার্ড

পদসংখ্যা : ৭৫

গ্রেড : ১৭তম

যোগ্যতা : উচ্চমাধ্যমিক/সমমানের ডিগ্রি।

উচ্চতা ১৬৩ সেন্টিমিটার ও বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে।


পদ : অফিস সহায়ক

পদসংখ্যা : ৮

গ্রেড : ২০তম

যোগ্যতা : মাধ্যমিক/সমমানের ডিগ্রি।

যেসব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন : খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কুমিল্লা ছাড়া চট্টগ্রাম বিভাগের সব জেলা। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় চট্টগ্রাম বিভাগের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনকারীর বয়স ৩১ অক্টোবর ২০২২-এ ১৮-৩০-এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর ২০২২-এ ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকের নির্দেশনা অনুযায়ী ২০২০ সালের ২৫ মার্চের মধ্যে প্রার্থীর বয়স ৩০ বছর যাদের তারাও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২০ নভেম্বর ২০২২ বিকাল ৩টায়।

প্রবা/এইচএম/জেও


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা