প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৩ ১৩:১৮ পিএম
হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল (এইচএফএইচআই) নামক আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ। ছবি- সংগৃহীত
হ্যাবিট্যাট ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল (এইচএফএইচআই) নামক আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগে সিনিয়র ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরমে আবেদন করে ই-মেইলে পাঠাতে হবে।
পদের নাম: সিনিয়র ম্যানেজার (রিসোর্স ডেভেলপমেন্ট)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং, ম্যানেজমেন্ট, সমাজবিজ্ঞান, পাবলিক রিলেশনস, ডেভেলপমেন্ট স্টাডিজ, ইন্টারন্যাশনাল রিলেশনস অথবা মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনসে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। যে কোনো উন্নয়ন সংস্থায় অন্তত ৮ বছর এবং ফান্ডরেইজিংয়ে ম্যানেজারিয়াল পদে ৫ থেকে ৬ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ফান্ডরেইজিং প্রপোজাল ও ডোনার রিপোর্ট লেখা এবং রিসার্চে অন্তত ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। স্ট্র্যাটেজিক অ্যান্ড অপারেশনাল প্ল্যানিংয়ে ধারণা থাকতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)
চাকরির স্থান: ঢাকা
বেতন: ১,৪৬,০০০-১,৮০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)
যেভাবে আবেদন করা যাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। নির্ধারিত ফরম পূরণ করে কভার লেটারসহ সিভি [email protected] এই ঠিকানায় ই-মেইল করতে হবে।
আবেদনপত্র জমাদানের সময়সীমা: ৯ ডিসেম্বর ২০২৩।