× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি বা সমমান পাসে প্রবাসী কল্যাণ ব্যাংকে চাকরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩ ১৩:০১ পিএম

আপডেট : ২২ নভেম্বর ২০২৩ ১৩:১২ পিএম

প্রবাসী কল্যাণ ব্যাংক অফিস সহায়ক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত

প্রবাসী কল্যাণ ব্যাংক অফিস সহায়ক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ছবি- সংগৃহীত

প্রবাসী কল্যাণ ব্যাংক জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিম্নবর্ণিত ৪০টি শূন্য পদে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। 


পদের নাম : অফিস সহায়ক 

পদসংখ্যা : ৪০

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণের সার্টিফিকেটসহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

প্রার্থীর বয়সসীমা : আবেদনকারীর বয়স আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ১৮-৩০ বছর হতে হবে। তবে, বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

চাকরির স্থান : বাংলাদেশের যেকোনো জায়গায়

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)


যেভাবে আবেদন করা যাবে

আগ্রহী প্রার্থীদের টেলিটকের জবপোর্টাল ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে ফোন অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা যাবে। মেইল বা মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।


আবেদন ফি

অনলাইনে ফরম পূরণের ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য) টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনপত্র জমাদানের সময়সীমা : ২৩ ডিসেম্বর ২০২৩ থেকে ১৩ ডিসেম্বর ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা