× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরি, বেতন ১ লাখ ৬৫ হাজার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ২৩:০৭ পিএম

আপডেট : ১০ নভেম্বর ২০২৩ ২৩:১৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি কক্সবাজারে ইয়ুথ অ্যান্ড অ্যাডোলেসেন্টস এডুকেশন সাপোর্ট প্রোগ্রামে প্রজেক্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: প্রজেক্ট ম্যানেজার-জেপিএফ

পদসংখ্যা:

যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। কোনো সংস্থায় এডুকেশন অ্যান্ড চাইল্ড প্রটেকশন সেক্টরে অন্তত সাত থেকে আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ইআইই, সিপিআইই ইস্যু ও লাইভলিহুড বিষয়ে জানাশোনা থাকতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী হতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। প্রশিক্ষণ/ওয়ার্কশপ করানোর দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। বৃহত্তর চট্টগ্রাম কাজের অভিজ্ঞতাসহ চট্টগ্রাম ও রোহিঙ্গা ভাষা জানা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক

কর্মস্থল: উখিয়া অফিস, কক্সবাজার

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ১,৪৭,১০৬ থেকে ১,৬৫,৪৯৫ টাকা। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, উৎসব বোনাস, ছুটি, বিমা, কর্মী ও কর্মীর স্বামী/স্ত্রী-সন্তানের জন্য মেডিকেল সুবিধা আছে।

যেভাবে আবেদন

আগ্রহী প্রার্থীদের প্ল্যান ইন্টারন্যাশনালের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগ ও আবেদনের বিস্তারিত প্রক্রিয়া জেনে নিতে হবে। এরপর একই লিংকের Apply Now-এ ক্লিক করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ নভেম্বর ২০২৩।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা