কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২২ ১৬:২৯ পিএম
আপডেট : ২২ অক্টোবর ২০২২ ১৭:৩৩ পিএম
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কৃষিতত্ত্ব, প্ল্যান্ট প্যাথলজি, সয়েল সায়েন্স, অ্যাগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং, উদ্যানতত্ত্ব, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যা ন্ড ইনফরমেশন টেকনোলজি, ম্যানেজমেন্ট স্টাডিজ, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, পোল্ট্রি সায়েন্সসহ প্রতিটি বিভাগে একজন করে প্রভাষক চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যোগ্যতার ভিত্তিতে আবেদন করতে পারেন।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট অনুষদ/বিভাগীয় স্নাতক ডিগ্রির অধিকারী হতে হবে। শিক্ষাজীবনের সকল স্তরে প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে। গ্রেডিং পদ্ধতির জন্য এসএসসি ও সমমানের এবংএইচএসসি ও সমমানের পরীক্ষার ক্ষেত্রে জিপিএ/সিজিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব এবং স্নাতক/স্নাতকোত্তর পরীক্ষার ক্ষেত্রে জিপিএ ৫.০-এর জন্য কমপক্ষে ৪.৬ এবং জিপিএ ৪.০-এর জন্য কমপক্ষে ৩.৬ থাকতে হবে।
প্রথম শ্রেণি/সমমানের গ্রেডপ্রাপ্ত স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থী অগ্রধিকার পাবে।
বয়স : প্রার্থীর বয়স ৩০ বছর হতে হবে। মুক্তিযোদ্ধার সন্তান/নাতি-নাতনিদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।
বেতন
স্কেল : ২২০০০-৫৩০৬০
গ্রেড
: ৯
আবেদন করার যাবতীয় তথাদি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.pstu.ac.bd থেকে সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় : ৩ নভেম্বর ২০২২ বিকাল ৫টা পর্যন্ত।
প্রবা/এইচএম/এমআই