বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি. (ইউসিবি) প্রবেশনারি অফিসার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদ : প্রবেশনারি অফিসার
পদসংখ্যা : নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে প্রথম শ্রেণি/বিভাগ বা জিপিএ ৫-এর স্কেলে ৪ থাকতে হবে। স্নাতক পর্যায়ে সিজিপিএ ৪-এর স্কেল ৩ থাকতে হবে। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন ও ইন্টারনেট ব্যবহার জানতে হবে
বয়স : ২০২২ সালের ২০ অক্টোবর সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল : বাংলাদেশের যেকোনো স্থানে
বেতন : এক বছর প্রবেশনকালে মাসিক বেতন ৫৫ হাজার। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৬৫,০০০ টাকা। প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।
বিশেষ লক্ষণীয় : নিয়োগপ্রাপ্তদের এই ব্যাংকে অন্তত তিন বছর চাকরির নিশ্চয়তা প্রদান করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে সই করতে হবে।
আবেদন পদ্ধতি : প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এখানে
ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২০ অক্টোবর ২০২২
প্রবা/এইচএম/এমজে