× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে নিয়োগ, জেএসসি পাসেও আবেদন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ২১:০৪ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে পাঁচ ক্যাটাগরিতে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : লাইব্রেরিয়ান।

পদসংখ্যা : ১টি।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।

গ্রেড : ১২তম।

বেতন : ১১,৩০০-২৭,৩০০ টাকা।

পদের নাম : সহকারী টেলিফোন অপারেটর।

পদসংখ্যা : ১টি।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা : বৈদ্যুতিক/ টেলিকমিউনিকেশন কাজে অন্যূন এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড : ১৬তম।

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : গাড়িচালক।

পদসংখ্যা : ১টি।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (ভারী লাইসেন্স / হালকা লাইসেন্স) ভারী/হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।

গ্রেড : ১৬তম।

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা।

পদের নাম : সহকারী মডেল মেকার।

পদসংখ্যা : ৩টি।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

অন্যান্য যোগ্যতা : ২ বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ্রেড : ১৮তম।

বেতন : ৮,৮০০-২১,৩১০ টাকা।

পদের নাম : অফিস সহায়ক।

পদসংখ্যা : ২৪টি।

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড : ২০তম।

বেতন : ৮,২৫০-২০,০১০ টাকা।

বয়সসীমা : ১০ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর বয়স হবে ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদনের শেষ সময় : ৩১ আগস্ট ২০২৩।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা