প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩ ২০:৩৬ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৩ ২১:০৪ পিএম
ছবি : সংগৃহীত
সম্প্রতি
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ে পাঁচ
ক্যাটাগরিতে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ৩১ আগস্ট বিকাল ৫টা
পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : লাইব্রেরিয়ান।
পদসংখ্যা : ১টি।
শিক্ষাগত
যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে দ্বিতীয় শ্রেণি বা সমমানের
সিজিপিএসহ স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি।
গ্রেড :
১২তম।
বেতন :
১১,৩০০-২৭,৩০০ টাকা।
পদের নাম : সহকারী টেলিফোন অপারেটর।
পদসংখ্যা : ১টি।
শিক্ষাগত
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ।
অন্যান্য
যোগ্যতা : বৈদ্যুতিক/ টেলিকমিউনিকেশন কাজে অন্যূন এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে
হবে।
গ্রেড :
১৬তম।
বেতন :
৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম : গাড়িচালক।
পদসংখ্যা : ১টি।
শিক্ষাগত
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ।
অন্যান্য
যোগ্যতা : বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্সসহ (ভারী লাইসেন্স
/ হালকা লাইসেন্স) ভারী/হালকা যানবাহন চালনায় পারদর্শী হতে হবে।
গ্রেড :
১৬তম।
বেতন :
৯,৩০০-২২,৪৯০ টাকা।
পদের নাম : সহকারী মডেল মেকার।
পদসংখ্যা : ৩টি।
শিক্ষাগত
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
উত্তীর্ণ।
অন্যান্য
যোগ্যতা : ২ বছর মেয়াদি সিভিল/ আর্কিটেকচার/ বিল্ডিং ড্রাফটিং সার্টিফিকেটসহ
কম্পিউটার এইডেড ড্রাফটিং এবং মডেল তৈরির কাজে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে
হবে।
গ্রেড :
১৮তম।
বেতন :
৮,৮০০-২১,৩১০ টাকা।
পদের নাম : অফিস সহায়ক।
পদসংখ্যা : ২৪টি।
শিক্ষাগত
যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের
পরীক্ষায় উত্তীর্ণ।
গ্রেড :
২০তম।
বেতন :
৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা :
১০ আগস্ট ২০২৩ তারিখে প্রার্থীর বয়স হবে ১৮-৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর
মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত
শিথিলযোগ্য।
আবেদনের শেষ সময় : ৩১ আগস্ট ২০২৩।