প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ জুলাই ২০২৩ ১৮:১৭ পিএম
আপডেট : ২৭ জুলাই ২০২৩ ১৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: সেলস অফিসার।
পদ সংখ্যা: ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা
অথবা যেকোনো স্বনামধন্য প্রতিষ্ঠান/বিশ্ববিদ্যালয় থেকে সিএসই/ইইই থেকে স্নাতক।
কাজের ধরন: আইটি পণ্যের সফল বিক্রয় নিশ্চিত করা। বিক্রয় লক্ষ্য
অর্জনের জন্য বিপণন কৌশল বাস্তবায়ন ও পর্যবেক্ষণ। নিয়োগপ্রাপ্ত অঞ্চলে বিক্রয় এবং
উৎপাদন বাড়াতে কাজ করা।
চাকরির ধরন: পূর্ণকালীন।
বয়সসীমা: কমপক্ষে ২০ বছর।
প্রার্থীর ধরন: পুরুষ।
নিয়োগের স্থান: দেশের যে কোনো স্থান।
প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীর শক্তিশালী নেতৃত্ব, যোগাযোগ
(ভোকাল ব্যক্তিত্ব) এবং নেটওয়ার্কিং দক্ষতা থাকতে হবে। মূল্যবোধ এবং নৈতিকতা সম্পন্ন
হতে হবে। আইটি পণ্য সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।
বেতন: ১২,০০০-১৮,০০০ টাকা।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই লিংকের মাধ্যমে বিজ্ঞপ্তিটি বিস্তারিত
দেখে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ২৬ আগস্ট, ২০২৩।