কর্মসংস্থান প্রতিবেদক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ১৭:১০ পিএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১৭:২৫ পিএম
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) সিনিয়র প্রোগ্রামার পদে কিছু সংখ্যক বাংলাদেশি কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
পদ : সিনিয়র প্রোগ্রামার (কিউএ সফটওয়্যার)।
সংখ্যা : অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা : কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা : সফটওয়্যার বিষয়ে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। কোয়ালিটি অ্যাস্যুরেন্স টুলস যেমন টেস্টিম, কোবিটন, গ্লোবাল অ্যাপ টেস্টিং, কোয়ালিটির কাজ জানতে হবে। মাঠ পরিদর্শনের মানসিকতা থাকতে হবে।
চাকরির ধরন : ৬ মাসের চুক্তিতে নিয়োগ হবে। তহবিলের প্রাপ্যতা ও কর্মক্ষমতাসাপেক্ষে মেয়াদকাল বাড়ানো হবে।
কর্মস্থল : মহাখালী ক্যাম্পাস, ঢাকা।
বেতন : মাসিক বেতন ১ লাখ ১৫ হাজার ৭৯৬ টাকা [আলোচনা সাপেক্ষে]।
অন্যান্য সুযোগ-সুবিধা : উৎসব বোনাস, ক্যানটিন ভর্তুকি, পরিবহন ও ডে-কেয়ার সুবিধা দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া : আইসিডিডিআরবির ওয়েবসাইটে এই লিংকে https://career.icddrb.org/vacancy-preview/11336 নিয়োগ-সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।
আবেদনের শেষ সময় : ৮ অক্টোবর, ২০২২ পর্যন্ত।