× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পাসে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে চাকরির সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৯:২৯ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৯:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৭টি পদে ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৩ জুলাই সকাল ১০টা থেকে ১৪ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম: স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৬টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ শব্দ, বাংলায় ৫০ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ লিখার গতি থাকতে হবে।

গ্রেড: ১৩তম।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২. পদের নাম: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৪টি। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমান ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ বাংলায় ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষর প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ, বাংলায় ২৫ শব্দ লিখার গতি থাকতে হবে।

গ্রেড: ১৪তম।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম: সহকারী লাইব্রেরীয়ান। 

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি বা স্বীকৃত প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা। কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন হতে হবে।

গ্রেড: ১৪তম।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৪. পদের নাম: হিসাব রক্ষক।

পদ সংখ্যা: ১টি। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

গ্রেড: ১৪তম।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৫. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ৩টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ, বাংলায় ২০ শব্দ লিখার গতি থাকতে হবে।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৬. পদের নাম: স্টোর কিপার।

পদ সংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার এমএস অফিস ইউনিকোড ও বেসিক ডাটাবেজ পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষতাসম্পন্ন হতে হবে।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৭. পদের নাম: অফিস সহায়ক।

পদ সংখ্যা: ২১টি।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

গ্রেড: ২০তম।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

সকল পদের প্রার্থীদের জন্য বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বয়স আগামী ১ আগস্ট তারিখে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ১ থেকে ৬ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৭ নং পদের পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৩।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা