× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাধিক পদে জনবল নেবে বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ জুলাই ২০২৩ ১৭:৫৪ পিএম

আপডেট : ১৯ জুলাই ২০২৩ ১৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৫টি পদে ৭জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই বিকাল ৪টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। 

পদের নাম: সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর। 

পদ সংখ্যা: ১টি। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন দ্বিতীয় শ্রেণির বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৫০টি শব্দ এবং ইংরেজিতে ৮০টি শব্দ; কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫টি শব্দ এবং ইংরেজিতে ৩০টি শব্দ থাকতে হবে।

গ্রেড: ১৩তম।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

২.পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 

পদ সংখ্যা: ১টি। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। সাটঁলিপিতে গতি প্রতি মিনিটে বাংলায় ৪৫টি শব্দ এবং ইংরেজিতে ৭০টি শব্দ; কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫টি শব্দ এবং ইংরেজিতে ৩০টি শব্দ থাকতে হবে।

গ্রেড: ১৪তম।

 বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা।

৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক। 

পদ সংখ্যা: ২টি। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এর গতি প্রতি মিনিটে বাংলায় ২৫টি শব্দ এবং ইংরেজিতে ৩০টি শব্দ থাকতে হবে।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৪. পদের নাম: প্রজেকশনিষ্ট। 

পদ সংখ্যা: ১টি। 

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান বিভাগে অন্যূন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের কোনো পরীক্ষায় উত্তীর্ণ। সিনেমা প্রজেক্টর চালনায় দুই বছরের অভিজ্ঞতাসহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

৫. পদের নাম: অফিস সহায়ক।

পদ সংখ্যা: ২টি। 

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অন্যূন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বয়সসীমা: সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ১৮-৩০ বছর।  বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনির ক্ষেত্রে বয়সসীমা ৩০ বছর।

আবেদন পদ্ধতি:  আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত দেখতে এই লিংকে  ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩।




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা