কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২২ ১৭:৫৯ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২২ ১৮:১৫ পিএম
সীমান্ত ব্যাংক। ছবি : সংগৃহীত
লোকবল নিচ্ছে সীমান্ত ব্যাংক। সীমান্ত ব্যাংক আধাসামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের আর্থিক সেবা এবং দেশের আপামর জনসাধারণের ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। এটি বর্ডার গার্ড বাংলাদেশ দ্বারা পরিচালিত হয়।
প্রতিষ্ঠানটি তাদের ক্যাশ বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদ : অ্যাসিস্ট্যান্ট অফিসার (ক্যাশ)
পদের সংখ্যা : অনির্ধারিত
যোগ্যতা : ব্যবসা শাখায় স্নাতক পাস। সিজিপি থাকতে হবে কমপক্ষে ৩ পয়েন্ট।
অভিজ্ঞতা : ব্রাঞ্চ ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট ও টেলারসংক্রান্ত কাজে কমপক্ষে ১ থেকে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা : মাসিক বেতন আলোচনাসাপেক্ষে । প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
আবেদন : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করতে ক্লিক করুন
আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা ৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে পারবেন।
চূড়ান্ত নিয়োগের পর বাংলাদেশের যেকোনো শাখায় কাজের আগ্রহ থাকতে হবে।
প্রকাশকাল : ২ অক্টোবর ২০২২
www.shimantobank.com
প্রবা/টিই