× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে ৭ ক্যাটাগরিতে ২২ পদে চাকরির বিজ্ঞপ্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৭:৫৩ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৮:০৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ নিরীক্ষা পরিদপ্তরের রাজস্বখাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি ৭ ক্যাটাগরিতে ২২ জনকে নিয়োগ দেবে (পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি পেতে পারে)। আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ জুলাই বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১.পদের নাম: অডিটর।

পদ সংখ্যা: ১৫টি (পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি পেতে পারে)।

গ্রেড: ১১তম।

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর বা সমমান পাস।

২.পদের নাম: সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর।

পদ সংখ্যা: ১টি।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

গ্রেড: ১৩তম।

শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান পাস। সাঁটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৪৫ ও ইংরেজিতে ৭০ শব্দের গতি থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে।

৩.পদের নাম: ক্যাশিয়ার।

পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৬তম।

বেতনস্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা:  যেকেোন স্বীকৃত বোর্ড থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে এইচএসসি বা সমমান পাস।

৪.পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদসংখ্যা: ১টি (পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি পেতে পারে)।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলা ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।

৫.পদের নাম: গাড়ি চালক।

পদসংখ্যা: ১টি।

গ্রেড: ১৬তম।

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে জেএসসি বা সমমান পাস। হালকা গাড়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

৬.পদের নাম: ডেসপার রাইডার।

পদসংখ্যা: ১টি।

গ্রেড: ২০তম।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস। মটর সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। 

৭.পদের নাম: অফিস সহায়ক।

পদসংখ্যা: ২টি (পদের সংখ্যা হ্রাস/বৃদ্ধি পেতে পারে)।

গ্রেড: ২০তম।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস।

বয়স: ২০ জুন ২০২৩ তারিখ ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর। ২৫ মার্চ ২০২০ তারিখ যাদের বয়স সর্বোচ্চ ৩০ বছর হয়েছে; তারাও আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর,মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনীদের ক্ষেত্রে ৩০ বছর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ১ নম্বর পদের  পরীক্ষার ফি বাবদ ৩০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৩৪টাকাসহ মোট ৩৩৪ টাকা এবং ২-৫ নম্বর পদের পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা এবং ৬-৭ নম্বর পদের পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়: ১৯ জুলাই ২০২৩ পর্যন্ত।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা