× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মসংস্থান ব্যাংকে ২৫৭ শূন্য পদে চাকরির বিজ্ঞপ্তি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ জুলাই ২০২৩ ১৭:৩৪ পিএম

আপডেট : ১৫ জুলাই ২০২৩ ১৮:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কর্মসংস্থান ব্যাংকে ২৫৭ পদে চাকরির জন্য আবেদন শেষ হচ্ছে আগামীকাল রোববার। এই ব্যাংকে সহকারী অফিসার (সাধারণ), সহকারী অফিসার (ক্যাশ) ও ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট ২৫৭ জন নেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

১. পদের নাম: সহকারী অফিসার (সাধারণ)

পদসংখ্যা: ৪৫

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ২.২৫ বা ৫.০০ স্কেলে কমপক্ষে ২.৮১ থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমান থাকতে হবে। তবে শর্ত থাকে, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ২.২৫ বা ৫.০০ স্কেলে কমপক্ষে ২.৮১ এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: গ্রেড-১৩ (টাকা ১১,০০০-২৬,৫৯০)

২. পদের নাম: সহকারী অফিসার (ক্যাশ)

পদসংখ্যা: ৫২

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রি অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ২.২৫ বা ৫.০০ স্কেলে কমপক্ষে ২.৮১ থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে একটি প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমান থাকতে হবে। তবে শর্ত থাকে, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি অথবা গ্রেডিং পদ্ধতির ক্ষেত্রে সিজিপিএ ৪.০০ স্কেলে কমপক্ষে ২.২৫ বা ৫.০০ স্কেলে কমপক্ষে ২.৮১ এর কম গ্রহণযোগ্য হবে না।

বেতন স্কেল: গ্রেড-১৩ (টাকা ১১,০০০-২৬,৫৯০)

৩. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর

পদসংখ্যা: ১৬০

যোগ্যতা: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। টাইপিংয়ে প্রতি মিনিটে  ইংরেজিতে ২৮ ও বাংলায় ২০ শব্দের গতি এবং কম্পিউটার বা ডাটা এন্ট্রি-সংক্রান্ত কমপক্ষে ৬ মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদসহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: গ্রেড-১৪ (টাকা ১০,২০০-২৪,৬৮০)

বয়সসীমা

২৬ জুন তারিখে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। তবে ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে প্রার্থীরা আবেদন করার সুযোগ পাবেন।

যেভাবে আবেদন করবেন

প্রার্থীদের এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফরম পূরণ করতে হবে। সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না

আবেদন ফি

আবেদন ফি ২০০ টাকা। অনলাইন সার্ভিস চার্জ ৪ টাকা। মোট ২০৪ টাকা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ লিমিটেড’–এর মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদনের শেষ সময়: ১৬ জুলাই, ২০২৩।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা