× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি পাসে কারা অধিদপ্তরে চাকরি, পদ সংখ্যা ৩৬৯

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৮:৪৩ পিএম

আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৮:৪৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূণ্য পদে ৩৬৯ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্ট  বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

১.পদের নাম: কারারক্ষী।

পদ সংখ্যা: ৩৫৫টি।

প্রার্থীর ধরন: পুরুষ।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে। 

শারীরিক যোগ্যতা: উচ্চতা ১.৬৭ মিটার, ওজন ৫২ কেজি  এবং বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।

গ্রেড: ১৭তম।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

২.পদের নাম: মহিলা কারারক্ষী

পদ সংখ্যা: ১৪টি।

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

শারীরিক যোগ্যতা: উচ্চতা কমপক্ষে ১.৫৭ মিটার, ওজন ৪৫ কেজি  এবং বুকের মাপ  ৭৬.৮১ সেন্টিমিটার হতে হবে।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।

গ্রেড: ১৭তম।

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।

বয়সসীমা (উভয়ক্ষেত্রে): ৩০ জুন ২০২৩ তারিখে ১৮-২১ বছরের মধ্যে হতে হবে।  তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর ।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে দেখা যাবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ১০ আগস্ট, ২০২৩ ।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা