প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩ ১৮:৪৩ পিএম
আপডেট : ১৪ জুলাই ২০২৩ ১৮:৪৪ পিএম
ছবি: সংগৃহীত
কারা অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত শূণ্য পদে ৩৬৯ জনকে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১.পদের নাম: কারারক্ষী।
পদ সংখ্যা: ৩৫৫টি।
প্রার্থীর ধরন: পুরুষ।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা: উচ্চতা ১.৬৭ মিটার, ওজন ৫২ কেজি এবং বুকের মাপ ৮১.২৮ সেন্টিমিটার হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
গ্রেড: ১৭তম।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
২.পদের নাম: মহিলা কারারক্ষী ।
পদ সংখ্যা: ১৪টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমান পাস হতে হবে।
শারীরিক যোগ্যতা: উচ্চতা কমপক্ষে ১.৫৭ মিটার, ওজন ৪৫ কেজি এবং বুকের মাপ ৭৬.৮১ সেন্টিমিটার হতে হবে।
বৈবাহিক অবস্থা: অবিবাহিত। তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবিবাহিত শর্ত শিথিলযোগ্য।
গ্রেড: ১৭তম।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
বয়সসীমা (উভয়ক্ষেত্রে): ৩০ জুন ২০২৩ তারিখে ১৮-২১ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা ১৮-৩২ বছর ।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে দেখা যাবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং ৪ নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ১০ আগস্ট, ২০২৩ ।