× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শূন্যপদে জনবল নেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২০:০২ পিএম

আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২১:০৭ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্পে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। এ প্রকল্পের দুটি শূন্যপদে দুজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে পারবেন।

১.পদের নাম: অ্যাকাউনটেন্ট

পদ সংখ্যা: ১টি। 

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য অনুষদভুক্ত যেকোনো বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটারে এমএস অফিসের কাজে দক্ষতা।

বেতন: গ্রেড-১৪

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।

পদ সংখ্যা: ১টি।

 শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে কমপক্ষে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ব্যবহারে দক্ষতা। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা ও ইংরেজিতে যথাক্রমে ২০ ও ২০ শব্দ থাকতে হবে।

বেতন: গ্রেড-১৬

বয়সসীমা: ৩১ জুলাই তারিখে আবেদনকারীর বয়স ১৮-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।

আবেদন পদ্ধতি: আবেদনপত্র প্রকল্প ‘‘পরিচালক, বাংলাদেশ ভূমি জরিপ শিক্ষার উন্নয়ন প্রকল্প, কক্ষ নং-৪০১, কারিগরি শিক্ষা অধিদপ্তর, এফ-৪/বি, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭’’ বরাবর সরাসরি/ডাকযোগে/কুরিয়ারে পাঠাতে হবে। বিস্তারিত জানতে এই  লিংকে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই, ২০২৩।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা