প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৬:৩৫ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৬:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ রাবার বোর্ডের রাজস্ব খাতভুক্ত শূণ্য পদে অস্থায়ি ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২৫ জুলাই বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: একান্ত সচিব
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি। বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।
গ্রেড : ১০তম
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগন http.//brb.teletalk.com.bd লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে https://alljobs.teletalk.com.bd/bn/jobs/govt/details/6808/ দেখা যাবে।
আবেদন ফি : অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৬ টাকাসহ মোট ৫৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২৫ জুলাই ২০২৩, বিকাল ৫টা পর্যন্ত।