প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৯:২৬ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৯:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নদী রক্ষা কমিশন। কমিশনটি অস্থায়ী ভিত্তিতে তাদের শূন্য পদে জনবল নেবে। আগ্রহীরা ১০ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : সহকারী প্রধান (জীববিজ্ঞান)।
পদের সংখ্যা : ১টি
বয়স : ১৮ থেকে ৩০। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জীববিজ্ঞান বা প্রাণিবিজ্ঞান বা অণুবিজ্ঞান বিষয়ে অন্যূন প্রথম শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণিতে স্নাতকসহ অন্যূন দ্বিতীয় শ্রেণিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি অন্যূন দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি।
গ্রেড : নবম
বেতন : ২২,০০০-৫৩,০৬০ টাকা
পদের নাম : হিসাবরক্ষক।
পদের সংখ্যা : ১টি
বয়স : ১৮ থেকে ৩০। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে অন্যূন দ্বিতীয় শ্রেণিতে স্নাতক ডিগ্রি। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
গ্রেড : ১২তম
বেতন : ১১,৩০০-২৭,৩০০ টাকা
পদের নাম : সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর।
পদের সংখ্যা : ১টি
বয়স : ১৮ থেকে ৩০। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ হতে হবে। ইংরেজি সাঁটলিপিতে প্রতি মিনিটে ৮০ শব্দ, বাংলা সাঁটলিপিতে প্রতি মিনিটে ৫০ শব্দ। ইংরেজি টাইপে প্রতি মিনিটে ৩০ শব্দ, বাংলা টাইপে প্রতি মিনিটে ২৫ শব্দ গতিসম্পন্ন হতে হবে। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
গ্রেড : ১৩তম
বেতন : ১১,০০০-২৬,৫৯০ টাকা
পদের নাম : অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদের সংখ্যা : ২টি
বয়স : ১৮ থেকে ৩০। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উর্ত্তীণ। কম্পিউটার লিটারেসি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
গ্রেড : ১৬তম
বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম : ডেটা এন্ট্রি অপারেটর।
পদের সংখ্যা : ১টি
বয়স : ১৮ থেকে ৩০। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর।
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ও ডেটা এন্ট্রি অপারেশনে স্ট্যান্ডার্ড অ্যাপটিচিউড টেস্টে উত্তীর্ণ। কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন : গ্রেড ১৬ (৯,৩০০-২২,৪৯০)
আবেদনের নিয়ম :
আগ্রহী প্রার্থীরা ১০ আগস্ট ২০২৩ খ্রি. তারিখের মধ্যে এই http://nrcc.teletelk.com.bd সাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।