× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৫৫ হাজার টাকা বেতনে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকরির সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৮:৪৭ পিএম

আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৯:১৫ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চুক্তিভিত্তিতে দুই ক্যাটাগরিতে চারজন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল)। আগ্রহী প্রার্থীরা ২৬ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

পদের নাম : মেডিকেল অফিসার।

পদসংখ্যা :

শিক্ষাগত যোগ্যতা : এক বছরের ইন্টার্নশিপসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে এমবিবিএস সনদ থাকতে হবে। জিপিএ–৫–এর স্কেল ৩.৫০ ও সিজিপিএ–৪–এর স্কেলে ৩ থাকতে হবে। ও লেভেল এবং এ লেভেলে পাসের ক্ষেত্রে সব বিষয়ে অন্তত বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার চালনার দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স : সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র,পটুয়াখালী।

বেতন  : ৫৪,৬০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা : কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধা প্রাপ্য হবেন।

পদের নাম : জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।

পদসংখ্যা : ২

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক সনদ থাকতে হবে। জিপিএ–৫-এর স্কেল ৩.৫০ ও সিজিপিএ–৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ও লেভেল এবং এ লেভেলে পাসের ক্ষেত্রে সব বিষয়ে অন্তত বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার চালনার দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

বয়স :  সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল : পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র,পটুয়াখালী।

বেতন : ৪২,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা : কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধা প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে করবেন : আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় ৬ মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।

আবেদন ফি : এই ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ মেডিকেল অফিসার পদের জন্য ৬০০ টাকা ও  জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

আবেদনের শেষ সময় : ২৬ জুলাই ২০২৩।


image-s3-key

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা