প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুলাই ২০২৩ ১৮:৪৭ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৩ ১৯:১৫ পিএম
ছবি : সংগৃহীত
চুক্তিভিত্তিতে দুই ক্যাটাগরিতে চারজন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল)। আগ্রহী প্রার্থীরা ২৬ জুলাই বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম : মেডিকেল অফিসার।
পদসংখ্যা : ২
শিক্ষাগত যোগ্যতা : এক বছরের ইন্টার্নশিপসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে এমবিবিএস সনদ থাকতে হবে। জিপিএ–৫–এর স্কেল ৩.৫০ ও সিজিপিএ–৪–এর স্কেলে ৩ থাকতে হবে। ও লেভেল এবং এ লেভেলে পাসের ক্ষেত্রে সব বিষয়ে অন্তত বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার চালনার দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল : পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র,পটুয়াখালী।
বেতন : ৫৪,৬০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা : কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধা প্রাপ্য হবেন।
পদের নাম : জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
পদসংখ্যা : ২
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে স্নাতক সনদ থাকতে হবে। জিপিএ–৫-এর স্কেল ৩.৫০ ও সিজিপিএ–৪-এর স্কেলে ২.৫০ থাকতে হবে। ও লেভেল এবং এ লেভেলে পাসের ক্ষেত্রে সব বিষয়ে অন্তত বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার চালনার দক্ষতার পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
বয়স : সর্বোচ্চ ৩০ বছর।
কর্মস্থল : পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র,পটুয়াখালী।
বেতন : ৪২,০০০ টাকা।
অন্যান্য সুযোগ-সুবিধা : কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধা প্রাপ্য হবেন।
আবেদন যেভাবে করবেন : আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Now-এ ক্লিক করে আবেদন করতে হবে। আবেদনের সময় ৬ মাসের মধ্যে তোলা পাসপোর্ট সাইজের ছবি ও স্বাক্ষরের স্ক্যান কপি আপলোড করতে হবে।
আবেদন ফি : এই ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ মেডিকেল অফিসার পদের জন্য ৬০০ টাকা ও জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ সময় : ২৬ জুলাই ২০২৩।
