× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপ্লোমা পাসে দিচ্ছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে উপসহকারী প্রকৌশলীর চাকরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ জুলাই ২০২৩ ১৬:২০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীন রাজস্ব খাতভুক্ত উপসহকারী প্রকৌশলী অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই প্রতিষ্ঠানে উপসহকারী প্রকৌশলী পদে ৯৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের আগামী বৃহস্পতিবারের মধ্যে অনলাইনে নিয়োগ দেওয়া হবে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী

বিভাগ: তড়িৎ/যান্ত্রিক/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল

পদসংখ্যা: ৯৮

যোগ্যতা: তড়িৎ/যান্ত্রিক/ইলেকট্রনিকস/পাওয়ার/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ–৩ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ–২.২৫–এর নিচে থাকা যাবে না।

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

বয়সসীমা

প্রার্থীদের বয়সসীমা ২০২৩ সালের ২২ জুন ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করতে পারবেন।

আবেদন যেভাবে করবেন

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মুঠোফোন থেকে ১২১ নম্বরে কল করে জানা যাবে। এ ছাড়া [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগ করা ছাড়াও টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদন ফি

অনলাইনে আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৬ টাকাসহ মোট ৫৫৬ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ৬ জুলাই ২০২৩, বিকাল পাঁচটা পর্যন্ত।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা