প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ জুন ২০২৩ ১৫:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের লাইব্রেরিয়ান, এস্টিমেটর/উপসহকারী প্রকৌশলী (সিভিল) এবং উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে লিখিত পরীক্ষার ফল ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লাইব্রেরিয়ান পদে উত্তীর্ণ হয়েছেন পাঁচজন। এ পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ জুলাই বেলা দেড়টায়। এস্টিমেটর/উপসহকারী প্রকৌশলী (সিভিল) পদে উত্তীর্ণ হয়েছেন ৫৫ জন। এ পদের মৌখিক পরীক্ষা হবে ৮ জুলাই সকাল ১০টায়।
এ ছাড়া উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) পদে উত্তীর্ণ হয়েছেন পাঁচজন। এ পদের মৌখিক পরীক্ষা হবে ৯ জুলাই বেলা তিনটায়।