× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আনসার-ভিডিপির প্রশিক্ষণে দেশে-বিদেশে কর্মসংস্থানের সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ মিনিট আগে

দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। ছবি: আনসার-ভিডিপির সৌজন্যে

দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’। ছবি: আনসার-ভিডিপির সৌজন্যে

দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সদস্যদের স্বাবলম্বী করে তুলতে বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

এরই ধারাবাহিকতায় দিনাজপুরের আনসার-ভিডিপি আঞ্চলিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার-২০২৬’।

এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৬৫৫ জন আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেছেন। তাদের মধ্য থেকে বিভিন্ন কারিগরি ও পেশাভিত্তিক পদে মোট ৪৫২ জনের প্রাণ-আরএফএল গ্রুপে চাকরি নিশ্চিত হয়েছে।

জব ফেয়ারে ওয়েল্ডিং ৬জি বিষয়ে ৩৫ জন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং (RAC) বিষয়ে ৮ জন, অটোমোটিভ মেকানিক্স বিষয়ে ১৭ জন, ড্রাইভিং বিষয়ে ১৮ জন, ড্রাইভারস হেলপার পদে ৭৬ জন এবং সিকিউরিটি গার্ড পদে ২৯৮ জনসহ মোট ৪৫২ জন আনসার ও ভিডিপি সদস্যের কর্মসংস্থান নিশ্চিত হয়েছে।

প্রাণ-আরএফএল গ্রুপের মানবসম্পদ বিভাগের (HR) প্রতিনিধির উপস্থিতিতে আনসার-ভিডিপির বিভিন্ন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত এসব প্রশিক্ষণার্থীদের দক্ষতা ও যোগ্যতা যাচাই করে বিভিন্ন পদে নিয়োগের জন্য নির্বাচন করা হয়। নির্বাচিত সদস্যরা আগামী ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করবেন।

প্রসঙ্গত, ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত এ কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণকারী মোট ৩১৭ জন সদস্যের ওয়ালটন, সিঙ্গার, প্রাণ-আরএফএল ও যমুনা গ্রুপসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা