× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জনপ্রশাসনে চাকরির নামে প্রতারণার ফাঁদ

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৪:৪১ পিএম

আপডেট : ১৭ আগস্ট ২০২৬ ১৪:৪৫ পিএম

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র জারি করেছে একটি প্রতারক চক্র। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র জারি করেছে একটি প্রতারক চক্র। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব শরিফুল ইসলামের স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র জারি করেছে একটি প্রতারক চক্র।

এতে মো. রেদুয়ান আহম্মেদ নামে এক ব্যক্তিকে মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিষয়টি মন্ত্রণালয়ের নজরে আসার পর চাকরিপ্রার্থীদের সতর্ক করা হয়েছে। 

মন্ত্রণালয় জানিয়েছে, প্রশাসন-১ শাখা থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ জারি করা হয়নি।


১০ আগস্ট জারি করা ওই ভুয়া অফিস আদেশে বলা হয়, জনবল সংকট মোকাবিলায় বিভাগীয় নির্বাচন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শূন্য পদের বিপরীতে সরকারি বিধি অনুসরণ করে রাজস্ব খাতে বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা বেতন স্কেলে নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

নিয়োগ ১১ আগস্ট ২০২৬ থেকে কার্যকর হবে বলেও উল্লেখ করা হয়।

উপসচিব শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ধরনের কোনো নিয়োগপত্র বা অফিস আদেশ তার শাখা থেকে জারি হয়নি।

চাকরির আশায় টাকা না দেওয়ার অনুরোধ

চাকরিপ্রার্থীদের সতর্ক করে জনপ্রশাসন মন্ত্রণালয় বলেছে, ভুয়া নিয়োগপত্র বা চাকরির প্রলোভনে বিভ্রান্ত হয়ে কোনো অসাধু চক্রের সঙ্গে আর্থিক লেনদেন বা কোনো ধরনের চুক্তি করা যাবে না।

মন্ত্রণালয়ের ভাষ্য, চাকরিপ্রার্থীদের সরলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে কিছু অসাধু চক্র বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ও নিয়োগ আদেশ তৈরি করে প্রতারণা করে আসছে। এসব চক্র থেকে সতর্ক থাকতে হবে। 

মন্ত্রণালয়টি আরও জানিয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়মিত ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হয়।

নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ধাপের তথ্য প্রার্থীদের মোবাইলে এসএমএস ও মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হয় বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা