বাংলাদেশ নৌবাহিনীতে বিভিন্ন বেসামরিক পদে মোট ৩০ ক্যাটাগরিতে ২১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ নৌবাহিনীতে ১৩তম থেকে ২০তম গ্রেডভুক্ত বিভিন্ন বেসামরিক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
মোট ৩০ ক্যাটাগরিতে ২১৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা ৭ জুন ২০২৬ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণ চলবে ৩০ জুন ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদ ও পদসংখ্যা
১৩তম গ্রেড
কম্পিউটার অপারেটর: ১টি পদ
জুনিয়র সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট: ৩টি পদ
বেতন স্কেল: ১১,০০০–২৬,৫৯০ টাকা
১৪তম গ্রেড
উচ্চমান সহকারী: ৯টি পদ
স্টোর হাউসম্যান: ৬টি পদ
সাঁট-মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর: ৭টি পদ
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট: ১টি পদ
সহকারী এক্সামিনার: ৫টি পদ
লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট: ৪টি পদ
নার্স: ৪টি পদ
বেতন স্কেল: ১০,২০০–২৪,৬৮০ টাকা
১৬তম গ্রেড
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৩৩টি পদ
স্টোরম্যান: ২৭টি পদ
জুনিয়র টাইম কিপার: ১টি পদ
টেলিফোন অপারেটর: ১টি পদ
প্রুফরিডার: ১টি পদ
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা
১৭তম গ্রেড
ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট: ১টি পদ
ট্রেসার: ৪টি পদ
আয়া: ১টি পদ
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা
১৯তম গ্রেড
এমটি ক্লিনার: ৪টি পদ
ফায়ারম্যান: ৫টি পদ
বেতন স্কেল: ৮,৫০০–২০,৫৭০ টাকা
২০তম গ্রেড
অফিস সহায়ক (গ্রেড-২): ২৫টি পদ
লস্কর: ২টি পদ
বাবুর্চি: ৬টি পদ
ওয়ার্ডবয়: ৩টি পদ
ফিল্ড হেলথ ওয়ার্কার: ১টি পদ
গার্ডেনার: ১১টি পদ
অদক্ষ শ্রমিক – ৩৮টি পদ
খাকরব: ৬টি পদ
নিরাপত্তা প্রহরী: ২টি পদ
কবলার: ১টি পদ
ওয়াসারম্যান: ১টি পদ
বেতন স্কেল: ৮,২৫০–২০,০১০ টাকা
বয়সসীমা
প্রার্থীর বয়স ৩০ জুন ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্র http://bndcp.teletalk.com.bd ওয়েবসাইটে পূরণ করা যাবে।
আবেদন ফি
১ থেকে ১৪ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা এবং ১৫ থেকে ৩০ নম্বর পদের জন্য টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।
আবেদনপত্র জমা দেওয়ার পর ৭২ ঘণ্টার মধ্যে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ৭ জুন ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ৩০ জুন ২০২৬, বিকাল ৫টা