× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২২ ১৭:৪৮ পিএম

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২ ১৮:০২ পিএম

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডে চাকরির সুযোগ

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অভিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এই প্রতিষ্ঠানের জন্য সহকারী ম্যানেজার পদে নিয়োগের  লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৭ম গ্রেডের এ পদটিতে ৭১ জনকে নিয়োগ দেওয়া হবে। কোম্পানির বেতন কাঠামো অনুয়ায়ী অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফি ১০০০ টাকা

আবেদনের শেষ সময় : ১৩ জানুয়ারি ২০২৩ বিকাল ৫.০০টা 

আবেদনপত্র  ও বিস্তারিত নিয়মাবলি ওয়েবসাইটে পাওয়া যাবে। 

পদ : সহকারী ম্যানেজার (কারিগরি)

বেতন : কোম্পানির বেতন কাঠামোর গ্রেড-৭ এবং অন্যান্য সুবিধা

পদসংখ্যা : ৭১ (একাত্তর)

শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং/কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন (ইইসিই) এ ন্যূনতম স্নাতক/সমমানের ডিগ্রি।

যে সকল প্রার্থী গ্রেডিং সিস্টেমে পাস করেছেন তাদের জিপিএ/সিজিপিএ ৫.০ (পাঁচ) স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪.০ (চার) স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।

কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত কোনো ডিগ্রিকে সমমানের বলে দাবি করলে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূল কপি মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই উপস্থাপন করতে হবে। অন্যথায় মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না। 

আবেদনকারীর বয়স : ২৫/০৩/২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ (ত্রিশ) বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যার ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ২৫.০৩.২০২০ তারিখে ৩২ (বত্রিশ) বছর। তবে, বিটিসিএল-এর কর্মে নিয়োজিত আছেন এমন যোগ্য কোন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আবেদন করার শেষ তারিখে সর্বোচ্চ ৫০ বছর। 

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র দাখিল ও টেলিটক মোবাইলের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ অফেরতযোগ্য ১,০০০ (এক হাজার) টাকা প্রদান করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা