× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪৭তম বিসিএসের প্রবেশপত্র সংগ্রহ শুরু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৫৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

আগামী ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই বিসিএসে অংশ নিতে মোট ৩ লাখ ৭৪ হাজার ৭৪৭ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন। প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য এসব প্রার্থীদের প্রবেশপত্র সংগ্রহ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে প্রবেশপত্র সংগ্রহ শুরুর বিষয়টি জানানো হয়।

পিএসসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) প্রবেশপত্র বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) থেকে ডাউনলোড করা যাবে।

এর আগে, ২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। ৪৭তম বিসিএসে মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩ হাজার ৪৮৭। আর নন–ক্যাডার পদের সংখ্যা ২০১। এই বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তি প্রকাশের পর ১০ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। শেষ হয় ৩১ ডিসেম্বর। ১ নভেম্বর ২০২৪ তারিখে যেসব প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে ছিল, এমন আগ্রহী যেকোনো প্রার্থী আবেদন করতে পেরেছেন।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ হাজার ৪৮৭টি ক্যাডার পদের মধ্যে প্রশাসন ক্যাডারে নেওয়া হবে ২০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, কৃষি ক্যাডারে ১৬৮, স্বাস্থ্য ক্যাডারে (সহকারী সার্জনে ১৩৩১ ও সহকারী ডেন্টাল সার্জন ৩০) ১৩৬১ জন।

কারিগরি বা পেশাগত ক্যাডারে পদ ১ হাজার ৮৮৩টি, বিসিএস সাধারণ শিক্ষা সাধারণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯২৯টি, সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজগুলোর জন্য প্রভাষকের পদ ৯টি, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার জন্য প্রভাষকের পদ ২৭টি, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজের ইন্সট্রাক্টরের পদ ১২টি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা