× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২২ ১৫:৪৯ পিএম

আপডেট : ১২ ডিসেম্বর ২০২২ ১৭:৪৮ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহে একাধিক পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিধি মোতাবেক প্রদেয় বেতন-ভাতাদিসহ প্রাপ্য হবেন। আগ্রহীদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

আবেদনের শেষ সময় : ৭ জানুয়ারি, ২০২৩

অফিস/পদ : চিকিৎসা কেন্দ্ৰ — মেডিকেল অফিসার (গ্রেড-৮)

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীর কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি থাকতে হবে।

খ) কমপক্ষে এক বছরের পিজিটিসহ কোনো হাসপাতাল অথবা সমপর্যায়ের সরকার ।অনুমোদিত প্রতিষ্ঠানে চিকিৎসক হিসেবে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ) সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ঘ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।


অফিস/পদ : ফাইন আর্টস বিভাগ — পিও টু চেয়ারম্যান (গ্রেড-১০)

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ স্নাতক ডিগ্রি, স্নাতক (সম্মান)/সমমানের সিজিপিএ থাকতে হবে।

খ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

গ) চাকরিত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) কম্পিউটারে Microsoft Word, Microsoft Excel, Microsoft Access, Microsoft Publisher-এ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

ঙ) শিক্ষাগত যোগ্যতা ছাড়া অভ্যন্তরীণ; দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : চিকিৎসা কেন্দ্র — পিও টু চিফ মেডিকেল অফিসার (গ্রেড-১০)

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার সকল পর্যায়ে কমপক্ষে দ্বিতীয় বিভাগ/শ্রেণিসহ স্নাতক ডিগ্রি/স্নাতক (সম্মান)/সমমানের সিজিপিএ থাকতে হবে।

ঘ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

গ) চাকরিরত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) কম্পিউটারে Microsoft Word, Microsoft Excel, Microsoft Access, Microsoft Publisher-এ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

ঙ) শিক্ষাগত যোগ্যতা ছাড়া অভ্যন্তরীণ; দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : প্রকৌশল অফিস — উপসহকারী প্রকৌশলী (সিভিল)  (গ্রেড-১০)

পদসংখা : ২

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণিসহ/সমমান জিপিএসহ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে। খ) চাকরি ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ) শিক্ষাগত যোগ্যতা ছাড়া অভ্যন্তরীণ, দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।

ঘ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।


অফিস/পদ : ভাইস-চ্যান্সেলর অফিস/পরীক্ষা নিয়ন্ত্রক অফিস-কম্পিউটার অপারেটর (গ্রেড-১১)

পদসংখা : ২

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে স্নাতক ডিগ্রি/সমমান পাস হতে হবে।

খ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।

গ) চাকরিরত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।

ঙ) কম্পিউটারে Microsoft Word, Microsoft Excel, Microsoft Access, Microsoft Publisher-এ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

চ) শিক্ষাগত যোগ্যতা ছাড়া অভ্যন্তরীণ; দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : গ্রন্থাগার অফিস — ক্যাটালগার (গ্রেড-১৩)

পদসংখা : ১

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/সমমান ডিগ্রিসহ গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে।

খ) সরকারি বা স্বায়ত্তশাসিত শিক্ষাপ্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা

থাকতে হবে।

গ) প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩২।

ঘ) শিক্ষাগত যোগ্যতা ছাড়া অভ্যন্তরীণ; দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : গ্রন্থাগার অফিস —  লাইব্রেরি সহকারী (গ্রেড-১৬)

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে এইচএসসি/সমমান পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স সম্পন্ন থাকতে হবে।

খ) সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা ও আরবি ভাষা জানা প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে।

গ) প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩২।


অফিস/পদ : অর্থ ও হিসাব বিভাগ — হিসাব সহকারী (গ্রেড-১৬)

পদসংখ্যা : ১ 

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে এইচএসসি/সমমান পাস হতে হবে।

খ) প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩২।

গ) বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

ঘ) শিক্ষাগত যোগ্যতা ছাড়া অভ্যন্তরীণ, দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ — চিকিৎসা কেন্দ্র — তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস — অফিস সহকারী কাম কম্পিউটার টাইপিস্ট (গ্রেড-১৬)

পদসংখ্যা : ৩

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে এইচএসসি/সমমান পাস হতে হবে।

খ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর ।

গ) চাকরিরত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) কম্পিউটারে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ৩০ শব্দ টাইপ করতে সক্ষম হতে হবে।

ঙ) কম্পিউটারে Microsoft Word, Microsoft Excel, Microsoft Access, Microsoft Publisher-এ প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

ঘ) শিক্ষাগত যোগ্যতা ছাড়া অভ্যন্তরীণ, দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : অর্থনীতি বিভাগ  সেমিনার লাইব্রেরি সহকারী (গ্রেড-১৬)

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে এইচএসসি/সমমান পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স থাকতে হবে।

খ) প্রার্থীর বয়স অনূর্ধ্ব-৩২।

গ) শিক্ষাগত যোগ্যতা ছাড়া অভ্যন্তরীণ, দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : পরিবহন অফিস — গাড়িচালক (গ্রেড-১৬)

পদসংখ্যা : ৪

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে কমপক্ষে এসএসসি/সমমান পাস হতে হবে।

খ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

গ) চাকরিরত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) প্রার্থীকে সরকার অনুমোদিত ড্রাইভিং লাইসেন্সসহ সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

ঙ) অভ্যন্তরীণ, দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল/ভাইস চ্যান্সেলর অফিস/রেজিস্ট্রার অফিস ও কম্পিউটার বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগ  অফিস সহায়ক (গ্রেড-২০)

পদসংখ্যা : ৪

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে কমপক্ষে এসএসসি/সমমান পাস হতে হবে।

খ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

গ) চাকরিরত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) অভ্যন্তরীণ, দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : চিকিৎসা কেন্দ্র  ওয়ার্ডবয় (গ্রেড-২০)

পদসংখ্যা : ১

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে ন্যূনতম এসএসসি/সমমান পাস হতে হবে।

খ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।

গ) চাকরিরত প্রার্থীকে কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

ঘ) অভ্যন্তরীণ দক্ষতা, অভিজ্ঞতা, ব্যবহারিক কাজে সংশ্লিষ্টতা প্রভৃতি বিবেচনায় অতি দক্ষ প্রার্থীর ক্ষেত্রে যেকোনো একটি শর্ত শিথিলযোগ্য।


অফিস/পদ : কমন সার্ভিস (নিরাপত্তা শাখা) (গ্রেড-২০)

পদসংখ্যা : ৩

শিক্ষাগত যোগ্যতা : ক) প্রার্থীকে ন্যূনতম অষ্টম শ্রেণি পাস হতে হবে।

খ) প্রার্থীকে কোনো সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত হাসপাতালে ওয়ার্ডবয় হিসেবে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গ) প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩২ বছর।


নির্দেশিকা : ক) নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে ১ থেকে ৬ নম্বর ক্রমিক ছাড়া মুক্তিযোদ্ধা/মুক্তিযোদ্ধার সন্তান এবং অন্যান্য কোটার জন্য সরকারি বিধি মোতাবেক কোটা সংরক্ষণ করা হবে। প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কর্তৃক ইস্যুকৃত সাময়িক/মূল সনদপত্র আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে খামের ওপর যে কোটায় আবেদন করবেন সেই কোটার নাম লেখা থাকতে হবে।

উল্লিখিত পদগুলোর শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্র, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি ও সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের তিন কপি সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্র/জন্মসনদসহ ক্রমিক ১ থেকে ৪ নম্বর পদের জন্য যারা অগ্রণী ব্যাংক, ইবি শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করবেন তারা অগ্রণী ব্যাংক, ইবি শাখা, কুষ্টিয়ার ওপর গৃহীত (অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে) ১ হাজার টাকা এবং যারা অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করবেন তাদের ক্ষেত্রে ১ হাজার ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ ১০ সেট আবেদনপত্র জমা দিতে হবে।

ক্রমিক ৫ থেকে ১৪ নম্বর পদের জন্য যারা অগ্রণী ব্যাংক ইবি শাখা থেকে ১০০ টাকার বিনিময়ে আবেদন ফরম সংগ্রহ করবেন তাদের জন্য ৫০০ টাকা এবং যারা অনলাইন থেকে আবেদন ফরম সংগ্রহ করবেন তাদের ক্ষেত্রে ৬০০ টাকা অগ্রণী ব্যাংক ইবি শাখা, কুষ্টিয়ার ওপর গৃহীত (অগ্রণী ব্যাংকের যেকোনো শাখা থেকে) ব্যাংক ড্রাফট/পে-অর্ডারসহ পূর্ণ আট সেট আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অনুকূলে (চাকরিরতদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে) ৭ জানুয়ারি, ২০২৩-এর মধ্যে (অফিস চলাকালীন) পৌঁছাতে হবে। খামের ওপর পদ ও অফিসের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। ৭ জানুয়ারি, ২০২৩-এ বয়স গণনা করা হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেফিট গ্রহণযোগ্য নয়। এ বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা