× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আকর্ষণীয় বেতনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এ চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৬:৫৪ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৭:১৫ পিএম

আকর্ষণীয় বেতনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড-এ চাকরির সুযোগ

বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনস্থ প্রতিষ্ঠান ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। প্রতিষ্ঠানটি নির্ধারিত ভৌগোলিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ, পরিচালন ও সংরক্ষণ এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানের জন্য কাস্টমার সার্ভিস এটেনডেন্ট পদে চুক্তিভিত্তিক [প্রতিবার চুক্তি সর্বোচ্চ ০৩ বছরের জন্য (প্রথমবার এক বছর শিক্ষানবিশকালসহ)] নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থা কর্তৃক নির্দিষ্ট লক্ষ্যমাত্রা পূরণ করা সাপেক্ষে ও সন্তোষজনক কাজের ভিত্তিতে চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ ০৩ (তিন) বছর অন্তর অন্তর নবায়ন : সর্বোচ্চ ৬০, (ষাট) বছর বয়স পর্যন্ত বৃদ্ধি হতে পারে।

এই লিংকে ঢুকে আবেদন করুন।

আবেদনের শেষ সময় : ২৯ ডিসেম্বর ২০২২

পদ : কাস্টমার সার্ভিস এটেনডেন্ট (গ্রেড-১৩)

পদসংখ্যা : ২২ (বাইশ) টি। তবে সংখ্যা হ্রাস-বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ কর্তৃক সংরক্ষিত। এ লক্ষ্যে প্রয়োজনে প্যানেল সংরক্ষণ করা হতে পারে।

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি অথবা সমমান পাস। গ্রাহকসেবা/সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি বা সমতুল্য গ্রহণযোগ্য নয়।

দায়িত্ব : গ্রাহককে সাদরে গ্রহণ ও তার যাচিত তথ্য সরবরাহ করা। গ্রাহকের সমস্যা শোনা এবং উপযুক্ত কর্মকর্তার নাম, টেলিফোন নম্বর ও অফিসকক্ষের ঠিকানা গ্রাহককে জানানো, গ্রাহকের সমস্যা সমাধানের পর তাকে টেলিফোনে অবহিত করা, গ্রাহকের সমস্যা যুক্তিসঙ্গত সময়ে সমাধান না করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তা অবহিত করা, ডিউটিরত অবস্থায় নির্ধারিত পোশাক পরিধান করা এবং কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।

বেতন ও অন্যান্য ভাতা :  মূল বেতন (মাসিক ২৩,০০০/- টাকা)।

বাড়ি ভাড়ামূল বেতনের ৬০% । তবে নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় ৫০% ।

যাতায়াত ভাতা : ৩,০০০/- টাকা।

চিকিৎসা ভাতা : মূল বেতনের ১০% হারে অথবা ন্যূনতম ২,০০০/- টাকা। 

তাছাড়া প্রতি বছর দুটি উৎসব বোনাস, বাংলা নববর্ষ ভাতা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্সুরেন্স ও ছুটি নগদায়ন সুবিধাসহ কোম্পানির প্রচলিত নিয়মে নির্ধারিত অন্যান্য সুবিধা এবং চাকরি সমাপনান্তে গ্র্যাচুইটি ও কোম্পানির বিধি অনুযায়ী সংশ্লিষ্ট সুবিধাদি প্রাপ্য হবেন। এমপ্লয়ি নিজে তার আয়কর জমা প্রদানে বাধ্য থাকবেন।

শর্তাবলি:

প্রার্থীর বয়স ১৮-৩০ বছর (২৫.০৩.২০২০ তারিখে) এর মধ্যে হতে হবে। কোনোক্রমেই জন্মতারিখ/বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার জন্য বয়স ১৮-৩২ বছর (২৫.০৩.২০২০ তারিখে)। ডিপিডিসি'র নিজস্ব এমপ্লয়ি প্রার্থীদের জন্য আবেদনের বয়সসীমা চাকরিবিধি অনুযায়ী শিথিলযোগ্য।

প্রার্থীকে কোম্পানির আওতাধীন যেকোনো এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। ৬.৪) যারা সম্প্রতি পরীক্ষায় অবতীর্ণ হয়েছে কিন্তু ফলাফল প্রকাশিত হয়নি, তাদের আবেদন করার প্রয়োজন নেই।

আগ্রহী প্রার্থীগণ ডিপিডিসির ওয়েবসাইট www.dpdc.gov.bd-এর মাধ্যমে ‘অনলাইন’ পদ্ধতিতে আবেদন দাখিল করবেন। এক্ষেত্রে নির্দিষ্ট ফরমে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের প্রার্থীর ছবি, স্বাক্ষর ও সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীকে Rocket (DBBL Mobile Banking) অথবা NAGAD মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১,০০০/- টাকা (অফেরতযোগ্য) আবেদন ফি প্রদান করে আগামী ২৯ ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে ডিপিডিসির ওয়েবসাইট www.dpdc.gov.bd-এ প্রদত্ত প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে হবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা