কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৫:১৮ পিএম
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৫:২৯ পিএম
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধিভুক্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অফিস সহায়ক ও প্রপসম্যান পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। জাতীয় বেতন স্কেল (২০১৫) অনুযায়ী বেতনভাতা প্রাপ্য হবেন। আবেদন ফি : ১০০/- (একশত) টাকা। আগ্রহীরা আবেদন করতে পারেন। অনলাইনে আবেদন করতে হবে।
অনলেইনে আবেদন লিংক
আবেদনের শেষ সময় : ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত।
পদ : অফিস সহায়ক (গ্রেড-২০)
পদসংখ্যা : ১০
সর্বোচ্চ বয়সসীমা : ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ৮ম শ্রেণি পাস ও অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।
পদ : প্রপসম্যান (গ্রেড-২০)
পদসংখ্যা : ০১
সর্বোচ্চ বয়সসীমা : ৩০ বছর
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : ৮ম শ্রেণি পাস ও অবশ্যই শারীরিক যোগ্যতা থাকতে হবে।
যেসব জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই : (মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা/পুত্র-কন্যার পুত্র- কন্যা এবং এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী ব্যতীত)
মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, চাঁদপুর, সিরাজগঞ্জ, পঞ্চগড়, লালমনিরহাট, বাগেরহাট, মাগুরা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী ও জামালপুর।
শর্তাবলি :
০১ ডিসেম্বর ২০২২ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স ১৮-৩০ বৎসর। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারক নং-০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০.১৪৯, তারিখ- ২২-০৯-২০২২ অনুযায়ী প্রার্থীর বয়স ২৫-০৩-২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বৎসর থাকলে উক্ত প্রার্থী আবেদন করার যোগ্য হবে। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা ৩২ (বত্রিশ) বৎসর পর্যন্ত শিথিলযোগ্য।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।