× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাক অধিদপ্তরে (১০ম গ্রেড) চাকরির সুযোগ

কর্মসংস্থান ডেস্ক

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৪:২০ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৪:৫০ পিএম

ডাক অধিদপ্তরে (১০ম গ্রেড) চাকরির সুযোগ

ডাক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প চলাকালে (সরকারি বিধি মোতাবেক) উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী মাসিক সাকল্য বেতনে জনবল নিয়োগ প্রদান করা হবে। যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। আবেদনপত্র অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে

আবেদনের শেষ সময় : ০৪ জানুয়ারি ২০২৩ 

পদ : উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) গ্রেড-১০ম 

পদসংখ্যা :  ০৫ (পাঁচ)

শিক্ষাগত যোগ্যতা/অভিজ্ঞতা : বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ অন্যূন ০৪ (চার) বৎসর মেয়াদি ডিপ্লোমা (ন্যূনতম সিজিপিএ-৩.০০)।

আবেদনের শর্ত ও নিয়মাবলি:

২৫-০৩-২০২০ তারিখে প্রার্থীর বয়সসীমা অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে এবং ০৫ ডিসেম্বর-২০২২ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না;

আবেদনপত্রের সাথে ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবিসহ সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র/সনদপত্রের সত্যায়িত অনুলিপি, ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্রের কপি এবং ৫০০/- (পাঁচশত) টাকার পোস্টাল অর্ডার/পে-অর্ডার, প্রকল্প পরিচালক, ‘বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের অনুকূলে প্রদান করতে হবে।

আবেদনপত্র প্রকল্প পরিচালকের কার্যালয় (মোঃ গোলাম মোস্তফা) প্রকল্প পরিচালক ‘বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্থ জরাজীর্ণ ডাকঘরসমূহের সংস্কার/পুনর্বাসন-২য় পর্যায় (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্প ডাক অধিদপ্তর, ডাক ভবন, আগারগাঁও, ঢাকা-১২০৯ বরাবরে নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ ডাক বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা