প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মার্চ ২০২৫ ১৯:৩৯ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৫ ১৯:৫০ পিএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিলার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
রবিবার (২৩ মার্চ) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
এক নজরে হোন্ডায় নিয়োগ বিজ্ঞপ্তি-
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
চাকরির ধরন : বেসরকারি চাকরি
পদের নাম : এক্সিকিউটিভ
বিভাগ : ডিলার ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট
পদসংখ্যা : ০১টি
আবেদন করার মাধ্যম : অনলাইন
আবেদন শুরু তারিখ : ২৩ মার্চ ২০২৫
আবেদনের শেষ তারিখ : ০৯ এপ্রিল ২০২৫
অফিশিয়াল ওয়েবসাইট : https://www.bdhonda.com
শিক্ষাগত যোগ্যতা : বিবিএ অথবা বিএসসি
অন্যান্য যোগ্যতা : ডিলার নিয়োগ এবং ফিল্ড সেলসে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। অ্যাডভান্স এমএস অফিস প্রোগ্রাম যেমন এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্টে (পিপিটি) ভালো দক্ষতা।
অভিজ্ঞতা : কমপক্ষে ২ থেকে ৪ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : ২৫ থেকে ৩০ বছর
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস। জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি এবং আইপিডি) যার মধ্যে নির্ভরশীলরা যেমন স্বামী/স্ত্রী, সন্তান এবং বাবা-মা এবং মাতৃত্বকালীন বিমা, ছুটি নগদীকরণ।
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।