প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৫:০৪ পিএম
ছবি : সংগৃহীত
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) ‘প্রজেক্ট কোঅর্ডিনেটর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রজেক্ট কোঅর্ডিনেটর
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, আন্তর্জাতিক সম্পর্ক বা আইন অধ্যয়ন এবং মানবাধিকার বা সামাজিক বিজ্ঞান, অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সোশ্যাল মিডিয়া পরিচালনা এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারের অভিজ্ঞতা। মাইক্রোসফট অফিস টুলস, বিশেষ করে এমএস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে কথ্য এবং লিখিত দক্ষতা এবং স্বাধীনভাবে মানসম্পন্ন প্রতিবেদন তৈরি করার ক্ষমতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর
চাকরির স্থান: কক্সবাজার
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখুন এই লিংকে।
আবেদনের শেষ সময়: ১৮ মার্চ, ২০২৫।