প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১৩:১৯ পিএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
পদের নাম : এরিয়া সেলস ম্যানেজার (হোম অ্যাপ্লায়েন্স)
পদসংখ্যা : ০৫টি
শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
অন্যান্য যোগ্যতা : ইলেকট্রনিক সরঞ্জাম/গৃহস্থালী যন্ত্রপাতি বিষয়ে ভালো জ্ঞান
অভিজ্ঞতা : ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিসে
প্রার্থীর ধরন : শুধু পুরুষ
বয়সসীমা : ২৬ থেকে ৩৫ বছর
কর্মস্থল : দেশের যেকোনো স্থানে
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : টি/এ, মোবাইল বিল, লাভের ভাগ, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, প্রতি বছর বেতন পর্যালোচনা, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন প্রক্রিয়া : আবেদন করতে ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
আবেদনের শেষ সময় : ৩১ মার্চ ২০২৫