প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১২ মার্চ ২০২৫ ১০:৪৮ এএম
আপডেট : ১২ মার্চ ২০২৫ ১১:০৮ এএম
ছবি : সংগৃহীত
এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড ‘জেনারেল ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম : জেনারেল ম্যানেজার
বিভাগ : মার্কেটিং
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। পণ্য জীবনচক্র ব্যবস্থাপনা (ব্র্যান্ড ও পণ্য), বাজার গবেষণা (ভোক্তা ও প্রতিযোগী বিশ্লেষণ), ডেটা বিশ্লেষণ, বহুবিভাগীয় সহযোগিতা, বিপণন কৌশল ও যোগাযোগ, অভ্যন্তরীণ ও বহিরাগত যোগাযোগ এবং মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন : ফুলটাইম
বয়সসীমা : সর্বোচ্চ ৫৫ বছর
চাকরির স্থান : ঢাকা
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বেতন : আলোচনাসাপেক্ষ
আবেদনের নিয়ম
আগ্রহীরা বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২২ মার্চ, ২০২৫