প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ মার্চ ২০২৫ ১০:৪২ এএম
সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ‘মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: মিটার রিডার কাম-ম্যাসেঞ্জার
পদসংখ্যা: ২৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সুনামগঞ্জ জেলার স্থায়ী নাগরিকগণ আবেদন করতে পারবেন না।
প্রার্থীর বয়সসীমা: ১৮ থেকে ২৫ বছর। পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োজিত লাইন শ্রমিকগণের ক্ষেত্রে বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
চাকরির ধরন: ৩ বছর মেয়াদী চুক্তিভিত্তিক। তবে, নিরাপত্তা জামানত হিসেবে পবিসের ক্যাশ শাখায় ১০ হাজার টাকা জমা প্রদান করতে হবে।
চাকরির স্থান: সুনামগঞ্জ
বেতন: ১৪,৭০০-২৬,৪৮০ টাকা
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২০ মার্চ, ২০২৫।