প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৫ মার্চ ২০২৫ ১৬:৩৪ পিএম
ছবি : সংগৃহীত
সীমান্ত ব্যাংক পিএলসি ‘ম্যানেজার/সিনিয়র ম্যানেজার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ম্যানেজার/সিনিয়র ম্যানেজার
বিভাগ: ক্যাশ ম্যানেজমেন্ট (এফএভিপি-এভিপি)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে থেকে স্নাতক ডিগ্রি হতে হবে। ডিজিটাল ব্যাংকিং, আর্থিক বিশ্লেষণ এবং রাজস্ব অপ্টিমাইজেশনে অভিজ্ঞতা। স্টেকহোল্ডার ব্যবস্থাপনা এবং লেনদেন ব্যাংকিংয়ে দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১০ থেকে ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ৩৮ থেকে ৪৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
চাকরির স্থান: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের বিডিজবসের ওয়েবসাইটের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৫ মার্চ, ২০২৫।