কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২২ ১৩:৪৯ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২ ১৪:৩৯ পিএম
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধস্তন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী ও সার্ভেয়ার পদে জনবল চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইচ্ছুক প্রার্থীকে অনলাইনে এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় : ১৩ ডিসেম্বর বিকাল ৫টা।
পদ : কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী
গ্রেড : ১৬তম
পদসংখ্যা : চার
যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ২২,৪৯০/- হইতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক (গ্রেড : ১৬) বা সমমানের ডিগ্রি; খ) বাংলা ও (জাতীয় বেতন ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে অন্যূন ২০ ও ২০ শব্দের গতি; গ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার পরিচালনায় প্রশিক্ষণপ্রাপ্ত।
পদ : সার্ভেয়ার
গ্রেড : ১৬তম
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত প্রতিষ্ঠান বা ইনস্টিটিউট হতে সার্ভে বিষয়ে পার্ক ডিপ্লোমাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হইতে হবে; তবে শর্ত থাকে যে, কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
[বি: দ্র: বাংলাদেশ হাই-টেক কর্তৃপক্ষের স্মারক নং ৫৬.০২.০০০০৪.১১.০১০.২২-৪৪৬; তারিখ : ২০.০৬.২০২২-এ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে কম্পিউটার মুদ্রাক্ষরিক কাম অফিস সহকারী পদে আবেদনকৃত প্রার্থীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।]
কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, মাদারীপুর, ময়মনসিংহ, শরীয়তপুর, রাজশাহী, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, পিরোজপুর, টাঙ্গাইল, কুড়িগ্রাম, সাতক্ষীরা, জামালপুর ও লালমনিরহাট জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। তবে যেকোনো জেলার এতিম ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থী আবেদন করতে পারবে।
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইটে পাওয়া যাবে।