প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫০ পিএম
ছবি : সংগৃহীত
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি ‘রিজিওনাল হেড/ইনচার্জ’ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির মাইক্রো ক্রেডিট বিভাগে রিজিওনাল হেড/ইনচার্জ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিজিওনাল হেড/ইনচার্জ
বিভাগ: মাইক্রো ক্রেডিট
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য দক্ষতা: ব্যাংকিং, আর্থিক পরিষেবা, এসএমই ও মাইক্রো ক্রেডিট পণ্যে অভিজ্ঞতা, ক্রেডিট নীতি ও পদ্ধতি সম্পর্কে ভালো জ্ঞান, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ২১ মার্চ ২০২৫।