প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০৩ পিএম
ছবি : সংগৃহীত
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি জুনিয়র অফিসার/অফিসার (ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ অ্যান্ড উইন্ডোস) পদে নিয়োগ দেবে। আবেদন গ্রহণ শুরু হয়েছে ২৪ ফেব্রুয়ারি থেকে, যা চলবে ৫ মার্চ ২০২৫ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: জুনিয়র অফিসার/ অফিসার (ইসলামিক ব্যাংকিং ব্রাঞ্চ অ্যান্ড উইন্ডোস)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/এমবিএম/৪ বছরের স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য দক্ষতা: এমএস অফিসে কাজের দক্ষতা, বাংলা ও ইংরেজিতে চমৎকার মৌখিক ও লিখিত যোগাযোগ দক্ষতা।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: ৫ মার্চ ২০২৫।