× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডাক বিভাগে চাকরি, নেবে ২৫৫ জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৬ এএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৫১ এএম

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডাক বিভাগ। পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকার আওতাধীন ইউনিট ও অফিসে রাজস্বভুক্ত বিভিন্ন শূন্যপদে ২৫৫ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আবেদন গ্রহণ করা হবে না।

প্রতিষ্ঠানের নাম : পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা

পদসংখ্যা : ৭টি

লোকবল নিয়োগ : ২৫৫ জন

পদের নাম : পোস্টাল অপারেটর

পদসংখ্যা : ১৩৮টি

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা : উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম : ড্রাইভার (ভারী)

পদসংখ্যা : ২টি

বেতন : ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম : ড্রাইভার (হালকা)

পদসংখ্যা : ৯টি

বেতন : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উর্ত্তীর্ণ এবং হালকা/ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ হালকা/ভারী গাড়ি চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।

পদের নাম : পোস্টম্যান

পদসংখ্যা : ৪৪টি

বেতন : ৯,০০০-২১,৮০০ (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম : মেইল ক্যারিয়ার

পদসংখ্যা : ৩৫টি

বেতন : ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম : পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)

পদসংখ্যা : ১০টি

বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা : অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

পদের নাম : নিরাপত্তা প্রহরী

পদসংখ্যা : ১৭টি

বেতন : ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০)

শিক্ষাগত যোগ্যতা : মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

আবেদন ফি : পরীক্ষার ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা; ৪ থেকে ৭ নম্বর পদের জন্য সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে : আবেদন করতে ও  বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

আবেদনের শেষ সময় : ৯ মার্চ, ২০২৫

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা