প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১০:৪৪ এএম
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০৪ এএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকার পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগসুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : প্যান প্যাসিফিক সোনারগাঁও
পদের নাম : সেলস ম্যানেজার
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : বিজনেস বিভাগে স্নাতক/মার্কেটিংয়ে বিবিএ/এমবিএ
অন্যান্য যোগ্যতা : অনলাইন মার্কেটিং এবং ফিল্ড অ্যাকটিভেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ইংরেজি ভাষায় লিখিত এবং মৌখিক উভয় দক্ষতা। মিডিয়া উপস্থাপনা এবং কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল সিস্টেমে দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে আট বছর
চাকরির ধরন : ফুলটাইম
কর্মক্ষেত্র : অফিস
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : সর্বোচ্চ ৪০ বছর
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য গ্রহণযোগ্য সুবিধা
আবেদন যেভাবে : আবেদন করতে ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন
আবেদনের শেষ সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২৫