প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৬ পিএম
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি ফুটবল প্রশিক্ষক পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক বিশ্ববিদ্যালয়
পদের নাম : ফুটবল প্রশিক্ষক
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : শারীরিক শিক্ষা, ক্রীড়া ব্যবস্থাপনা, বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা : বিশ্ববিদ্যালয় পর্যায়ের ফুটবল ও ক্রীড়া প্রোগ্রাম পরিচালনায় দক্ষতা
অভিজ্ঞতা : কমপক্ষে ৩ থেকে ৫ বছর
চাকরির ধরন : চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা : উল্লেখ নেই
কর্মস্থল : ঢাকা
বেতন : আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা : প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে : আবেদন করতে ও বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২৫ ফেব্রুয়ারি ২০২৫