কর্মসংস্থান ডেস্ক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২২ ১৫:১৭ পিএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২২ ১৬:০৬ পিএম
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টার (ব্যান্সডক) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৯ম থেকে ২০তম গ্রেডে ১৫ পদে ২১ জনকে নিয়োগ দেওয়া হবে। পদক্রমে আবেদন ফি ৫৫৬, ২২৩ ও ১১২ টাকা। অনলাইনে আবেদন করতে হবে।
অনলাইনে আবেদন শুরু ১ ডিসেম্বর
আবেদন করতে লিংকে ক্লিক করুন।
পদ : সায়েন্টিফিক অফিসার (গ্রেড-৯ম)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, পরিসংখ্যান, রসায়ন বা ব্যবসা প্রশাসনে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। (খ) স্নাতকোত্তর পর্যন্ত পরীক্ষায় অন্যূন ২টি প্রথম বিভাগ, শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। (গ) কম্পিউটার পরিচালনায় দক্ষতা।
পদ : অ্যাকাউন্টস অফিসার (৯ম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রিসহ কোনো প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে অন্যূন পাঁচ বছরের অভিজ্ঞতা।
পদ : ফটোগ্রাফিক সহকারী (১৩তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ফটোগ্রাফিক কাজে অন্যূন তিন বছরের চাকরির অভিজ্ঞতা।
পদ : টেকনিশিয়ান (১৩তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ অথবা কোনো স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা।
পদ : কম্পিউটার অপারেটর (১৩তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং (খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
পদ : সর্টার (১৬তম গ্রেড)
পদসংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্সে সনদপ্রাপ্ত এবং কোনো গ্রন্থাগারে অন্যূন পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
পদ : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের শিক্ষাগত যোগ্যতা এবং কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের থাকতে হবে।
পদ : ইলেকট্রিশিয়ান (১৬তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : (ক) কোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ বিজ্ঞানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। (খ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল বিষয়ে দুই বছরের ট্রেড কোর্সে উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে অন্যূন দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। তবে শর্ত থাকে যে, ‘ক’ অথবা ‘খ’ শ্রেণির লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ান অগ্রাধিকার পাবেন। কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদ : পিএবিএক্স অপারেটর (১৬তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞানে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদ : সিনিয়র রেকর্ডকিপার (১৭তম গ্রেড)
পদসংখ্যা : ০২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোনো গ্রন্থাগারে অন্যূন পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা।
পদ : ফটোকপি অপারেটর (১৮তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ ফটোকপি মেশিন চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা।
পদ : ফটোগ্রাফিক অ্যাটেনডেন্ট (২০তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদ : অফিস সহায়ক (২০তম গ্রেড)
পদসংখ্যা : ০৫
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
পদ : মালী (২০তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্নদের অগ্রাধিকার দেওয়া হবে।
পদ : পরিচ্ছন্নতা কর্মী (২০তম গ্রেড)
পদসংখ্যা : ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে, মোট পদের শতকরা ৮০ ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে। আরও শর্ত থাকে যে, জাত হরিজন প্রার্থী না পাওয়া গেলে সেসব পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে।
আবেদনের শর্ত ও নিয়মাবলি
১। স্মারক নম্বর ৩৯.০৪.০০০০.০০২.১১.০০৩.১৯-২৩৮৭ তারিখ ২১/০৭/২০১৯-এর মাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই এবং এর আগে আবেদনকারীদের তালিকা ব্যান্সডক ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে।
২। অনলাইনে আবেদনপত্র পূরণের এবং পরীক্ষার ফি জমাদানের শুরু এবং শেষ হওয়ার তারিখ ও সময় :
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বিকাল ৫টার মধ্যে User IDপ্রাপ্ত প্রার্থীরা অনলাইনে আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
বয়স : ০১ ডিসেম্বর, ২০২২-এ সাধারণ প্রার্থীদের বয়সসীমা ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধার/শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ১৮-৩২ বছর।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২২ সেপ্টেম্বর, ২০২২-এর ০৫.০০.০০০০.১৭০.১১.০১৭.২০-১৪৯ নম্বর স্মারকে আবেদনকারীর বয়স ২৫.০৩.২০২০-এ সর্বোচ্চ বয়সসীমার ৩০ বছর থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন।
বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ১৫ ডিসেম্বর, ২০২২ বিকাল ৫টা।