প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:১৬ পিএম
আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫ ১২:১৮ পিএম
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর।
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন বন অধিদপ্তর। বাংলাদেশি নাগরিকেরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন ছাড়া কোনো আবেদন গ্রহণ করা হবে না। সরাসরি/ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সব আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে বলে জানিয়েছে বন অধিদপ্তর।
পদের নাম ও পদসংখ্যা
১. ইঞ্জিন ড্রাইভার/ইঞ্জিনম্যান
পদের সংখ্যা : ১৩
গ্রেড : ১২
বেতন স্কেল : ১১৩০০-২৭৩০০ টাকা
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএসহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং দ্বিতীয় শ্রেণির ইঞ্জিন ড্রাইভার যোগ্যতা সনদ।
২. গাড়িচালক
পদের সংখ্যা : ২৫
গ্রেড : ১৬
বেতন স্কেল : ৯৩০০-২৭৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং (গ) হালকা বা ভারী যানবাহন চালনায় পারদর্শী।
৩. স্পিডবোট ড্রাইভার
পদের সংখ্যা : ১৩
গ্রেড : ১৬
বেতন স্কেল : ৯৩০০-২৭৪৯০ টাকা
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
* স্পিডবোট ড্রাইভার হিসেবে ৩ (তিন) বৎসরের অভিজ্ঞতা; অথবা
* যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
* স্পিডবোট অপারেটর সনদধারী।
৪. বনপ্রহরী
পদের সংখ্যা : ২৮৬
গ্রেড : ১৭
বেতন স্কেল : ৯০০০-২১৮০০ টাকা
আবেদনের যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
উচ্চতা ১৬৩ সে.মি. ও বুকের মাপ ৭৬ সে.মি.।
আবেদনের বয়স : সব প্রার্থীর ক্ষেত্রে ১ জানুয়ারি ২০২৫ তারিখে বয়স ১৮ (আঠার) থেকে ৩২ (বত্রিশ) বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদনকারীর জন্য নির্দেশাবলি
আবেদন ফি : যেকোনো টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে ২টি (দুই) এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর ১–এর পদের জন্য ১৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১৮/- টাকাসহ সর্বমোট ১৬৮/- (এক শ আটষট্টি) টাকা দিতে হবে। ২ ও ৩ নম্বর পদের জন্য ১০০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ১২/- টাকাসহ সর্বমোট ১১২/- (এক শ বারো) টাকা। ৪–এর পদের জন্য ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- টাকাসহ সর্বমোট মোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা। সব গ্রেডের অনগ্রসর নাগরিক (ক্ষুদ্র জাতিগোষ্ঠী/শারীরিক প্রতিবন্ধী/তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ) আবেদন ফি বাবদ ৫০/- টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ (ভ্যাটসহ অফেরতযোগ্য) ৬/- টাকাসহ সর্বমোট ৫৬/- (ছাপ্পান্ন) টাকা।
আবেদন যেভাবে : আবেদন করতে ক্লিক করুন।
আবেদনের শেষ সময় : ২ মার্চ ২০২৫ বিকাল ৫টা।